2:49 am, Sunday, 22 November 2026

ভাঙচুর ও অগ্নিকাণ্ডে অচল টুঙ্গিপাড়া থানা, মিলছে না পুলিশি সেবা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ভবন এখন যেন এক ধ্বংসস্তূপ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সরেজমিন দেখা যায়, থানার প্রবেশপথের কলাপসিবল গেটে তালা ঝুলছে এবং ভেতরে কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন না। ভবনের ভেতরকার কক্ষগুলোতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ভয়াবহ চিহ্ন স্পষ্ট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওসি’র কক্ষটিতে আসবাবপত্রের পরিবর্তে কেবল কিছু লোহার কাঠামো এবং একটি পুড়ে যাওয়া রেফ্রিজারেটরের অবশেষ পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে, কারণ থানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় তারা নিয়মিত পুলিশি সেবা ও নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন।

থানার বর্তমান পরিস্থিতি ও কার্যক্রম সম্পর্কে জানতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। এদিকে, টুঙ্গিপাড়ার সার্বিক রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত ও বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল না থাকলেও নতুন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এছাড়া নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের মিছিল বা ভাঙচুরের ঘটনাও ঘটেনি। ধীরে ধীরে খাবারের দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। তবে সাধারণ মানুষের চলাচল এখনো সীমিত; জরুরি প্রয়োজন ছাড়া অনেকে ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছেন না।

যানবাহন চলাচলের ক্ষেত্রে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল এবং গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কে স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে। তবে টুঙ্গিপাড়ার ভেতরের সড়কগুলোতে কেবল ভ্যান ও ইজিবাইক চলতে দেখা গেছে। এর আগে শুক্রবার আইজিপি মো. আলী হোসেন ফকিরের নেতৃত্বে তিন বাহিনীর প্রধান গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আসেন। তবে তারা টুঙ্গিপাড়া থানায় যাননি।

গোপালগঞ্জ ত্যাগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি মো. আলী হোসেন ফকির স্থানীয় জনগণকে পুলিশের পাশে থাকার অনুরোধ করেন। তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন আপনাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার নেই, তবে আইনশৃঙ্খলা আপনারাই রক্ষা করুন।’ এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে ভালো এবং আগামী দিনগুলোতেও তা স্বাভাবিক থাকবে বলে তিনি আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:33:19 am, Saturday, 21 November 2026