12:29 pm, Friday, 20 November 2026

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অতর্কিত পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে মোটরসাইকেলে আসা কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এ হামলা চালায়। তবে সৌভাগ্যবশত ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেলে করে এসে হামলাকারীরা ব্যাংক লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। নিক্ষেপ করা বোমার মধ্যে দুটি ব্যাংকের প্রধান দরজায় ও সিঁড়ির পাশে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর দরজার সামনে আগুন ধরে গেলে স্থানীয় নৈশপ্রহরী জালাল উদ্দিন দ্রুত এগিয়ে এসে তা নিভিয়ে ফেলেন। অবশিষ্ট দুটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় অজ্ঞাত কয়েকজন যুবককে বোমা নিক্ষেপ করতে দেখা গেছে। ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুতি চলছে।

পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ব্যাংক লক্ষ্য করে বোমাসদৃশ বস্তু ছোড়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করলে তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:53:13 am, Friday, 20 November 2026