5:48 pm, Tuesday, 3 November 2026

জাকির নায়েককে ভারতে ফেরাবে না মালয়েশিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামি বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণ না করার অবস্থানে অটল রয়েছে মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল স্পষ্ট করেছেন যে, তাকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকারের কোনো দায়বদ্ধতা বা প্রতিশ্রুতি নেই। পার্লামেন্টের ওয়েবসাইটে দেওয়া এক লিখিত জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন। ডা. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাকির নায়েককে হস্তান্তরের বিষয়ে নতুন কোনো প্রত্যর্পণ অনুরোধও তাদের কাছে আসেনি।

মালয়েশিয়ার এই সিদ্ধান্তের পেছনে মূল আইনি ভিত্তি হিসেবে ২০১০ সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের মালয়েশীয় প্রত্যর্পণ আইনকে উল্লেখ করা হয়েছে। ভারত সরকার ২০১৮ সালের ১৯ জানুয়ারি জাকির নায়েককে ফেরতের জন্য প্রথম আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল। পরবর্তীতে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোটের মাধ্যমে নয়াদিল্লি তাদের অনুরোধটি পুনর্বিবেচনার আবেদন জানায়। ভারতের অভিযোগ, তিনি অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের সঙ্গে জড়িত। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে ২০১০ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং মালয়েশিয়ার ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়ে ভারতের সর্বশেষ আনুষ্ঠানিক অনুরোধ কবে পাওয়া গেছে, সে বিষয়েও জানতে চেয়েছিলেন ওই সংসদ সদস্য।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর বিষয়টি নিয়ে স্বচ্ছতার দাবি ওঠে। বিরোধী দল পাসের মহাসচিব দাতুক সেরি তাকিউদ্দিন হাসান অভিযোগ করেছিলেন যে, দুই নেতার মধ্যকার সমঝোতার ধরণ জনগণের সামনে পরিষ্কার করা প্রয়োজন। ভারতের দাখিল করা প্রমাণ ও নথি মালয়েশিয়ার আইনি শর্তাবলি যথাযথভাবে পূরণ করছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

যদিও এর আগে এনডিটিভির মতো বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্যে এটি নিশ্চিত হয়েছে যে, আইনি ও কূটনৈতিক অবস্থান বজায় রেখে জাকির নায়েককে ভারতে পাঠানোর কোনো প্রতিশ্রুতি বা অঙ্গীকার মালয়েশিয়া করেনি।

Please Share This Post in Your Social Media

Update Time : 08:52:06 am, Tuesday, 3 November 2026