আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জামগড়া এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে শ্রমিকরা অবরোধ সৃষ্টি করলে পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও পরে ইটপাটকেল নিক্ষেপের জেরে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। এই অবস্থায় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সূত্র জানায়, আজ সকালে নির্ধারিত সময়েই কারখানায় কাজে যোগ দিতে আসেন শ্রমিকরা। সকাল সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে অন্তত দুজন পোশাক শ্রমিক আহত হয়েছেন। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের অপারেশন ম্যানেজার হারুন অর রশিদ জানিয়েছেন, আহত রাফিয়া বেগমকে মাথায় গুরুতর আঘাতের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শ্রমিক আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ ঘটনায় শিল্প পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। সাভার (ঢাকা) প্রতিনিধি ||। আলমগীর নামে এক শ্রমিককে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। ”।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বেশ কয়েক প্লাটুন বিজিবি সদস্য টহলে রয়েছে। এদিকে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে নিউএইজ গ্রুপের অধীনস্থ আশুলিয়ার সব কারখানা সোমবার (১০ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এদিকে, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্যসহ মোতায়েন করা হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নিউএইজ গ্রুপের অধিনস্থ আশুলিয়ায় অবস্থিত সব কারখানা ১০/১১/২০২৬ তারিখ থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১৩(১) মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কতৃপক্ষ।

























