11:23 am, Saturday, 21 November 2026

চারদিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত পটুয়াখালীতে

ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে গত চারদিন ধরে একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়ায় ৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এর আগে গত তিনদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। এখন পর্যন্ত কোন ক্ষ্যাপ (মালামাল টানা) মারতে পারিনি।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১টার মধ্যে ঢাকা, পটুয়াখালী, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি ||।

টানা বৃষ্টি ও শীতের প্রকোপে পটুয়াখালীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কলাপাড়া পৌর শহরের ভ্যানচালক রহিম মিয়া জানান, বৃষ্টির কারণে সকাল থেকে বের হয়েও কোনো আয় করতে পারেননি তিনি। একই সঙ্গে শীতের তীব্রতা বাড়ায় শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষক আনিস হোসেন বলেন, টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে বেশিরভাগ মানুষের জমির ধান আধা পাকা অবস্থায় রয়েছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে ফসল নষ্ট বা চিটা হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া সবজি চাষিরাও ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় আছেন। এদিকে, বৃষ্টি ও শীতে পটুয়াখালীর জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবীরা। অন্যদিকে বৃষ্টির পানিতে ক্ষতির শঙ্কায় পড়েছেন শীতকালীন সবজি চাষিরা।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আক্তার জাহান জানান, উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে এবং এই পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শীতের তীব্রতাও বাড়তে থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:23:26 am, Saturday, 21 November 2026