11:42 am, Saturday, 21 November 2026

দেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে রূপান্তরে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা স্মরণ করে বলেন, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধিগুলোর চেয়েও বড় বিষয় হলো—একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব এক জীবনে সবার ভাগ্যে জোটে না। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন কিংবা পরিবার হারিয়েছেন, আপনারা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই গৌরবের অংশীদার। লাখো মানুষের প্রাণ, মা-বোনের সম্ভ্রম ও অসংখ্য আহতের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ। নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই আয়োজনে উপস্থিত হয়ে গর্ববোধ করছেন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন, যা পুরো বাহিনীর জন্য গর্বের একটি বিষয়।

বিএনপি সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের কল্যাণে নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়েছিল। তার ভাষায়, এ ধরনের সিদ্ধান্তগুলো ছিল অত্যন্ত সময়োপযোগী। মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত রাখতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করেছিলেন। প্রমাণিত হয়েছে, এটি ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত।

ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসের দিনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারগুলোর কাছে নিজের দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা সাহসের সাথে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:34:50 am, Saturday, 21 November 2026