মেসির উত্তরসূরি হিসেবে নিকো পাজকে বেছে নিলেন সেলিয়া কুচ্চিত্তিনি
ফুটবল বিশ্বে দীর্ঘ সময় ধরে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনার ফুটবল সাম্রাজ্যের হাল কে ধরবেন? পরবর্তী প্রজন্মের সেরা তারকা কিংবা ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরাধিকারী খোঁজার এই লড়াইয়ে অনেকের নাম এলেও, মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি যেন আগেভাগেই নিজের রায় জানিয়ে দিয়েছেন। তার দৃষ্টিতে মেসির যোগ্য উত্তরসূরি হতে পারেন প্রতিভাবান মিডফিল্ডার নিকো পাজ। শুধু মনে মনে ভাবনাই নয়, মেসির একটি বিদায় অনুষ্ঠানে নিকোর সঙ্গে দেখা করে সরাসরি নিজের বিশ্বাসের কথা জানিয়েছেন সেলিয়া। ফাবিয়ান বলেন, “আমি যখন মেসির বিদায় অনুষ্ঠানে গিয়েছিলাম, নিকো তখন ড্রেসিংরুম থেকে বের হচ্ছিল। বিশ্ব ফুটবলে বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। শুধু মনে মনে পছন্দ করেই চুপ থাকেননি সেলিয়া।
এই চমকপ্রদ ঘটনাটি প্রকাশ্যে এনেছেন নিকো পাজের চাচা ফাবিয়ান পাজ। রেডিও লা রেডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মেসির বিদায় অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আবেগঘন। সেখানে মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনিকে কাঁদতে দেখা গিয়েছিল। ফাবিয়ান বলেন, ওই আয়োজনে মেসির মায়ের সামনে যাওয়ার পর নিকো তাকে সম্মান জানাতে এগিয়ে যান। তখনই সেলিয়া আবেগাপ্লুত হয়ে নিকোর হাত ধরে বলেন, তুমিই আমার ছেলের উত্তরসূরি। এমন অপ্রত্যাশিত মন্তব্যে নিকো হতবাক হয়ে যান। তবে নিজের কাঁধে এমন বড় কোনো চাপের কথা মাথায় আনেননি তরুণ এই ফুটবলার। চাচার দাবি, মেসিকে ছাপিয়ে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা তার নেই। বরং তিনি একজন অত্যন্ত শান্ত ও বিনয়ী মানুষ হিসেবেই নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছেন। কথাটি শুনে নিকো একেবারে হতবাক হয়ে যায়। তাছাড়া আর্জেন্টিনায় থাকে না বলে অন্য খেলোয়াড়দের মতো এত চাপের মুখেও পড়তে হয় না।
ফাবিয়ানের কথায়, লিওর পাশে খেলতে পারা কিংবা তার সঙ্গে দেখা হওয়াটা নিকোর জন্য আকাশ ছোঁয়ার মতোই এক অভিজ্ঞতা ছিল। যেহেতু নিকোর বেড়ে ওঠা এবং ফুটবল ক্যারিয়ারের অধিকাংশ সময় আর্জেন্টিনার বাইরে কেটেছে, তাই নিজ দেশের ফুটবল উন্মাদনা বা অতিরিক্ত চাপ থেকে তিনি অনেকটা দূরে ছিলেন। ফাবিয়ান আরও বলেন, নিকো এখনও অনেক বিষয় বিশ্বাসই করতে পারেন না। আর্জেন্টিনার বাইরের পরিবেশে ফুটবলকে যেভাবে দেখা হয়, তা তার জন্য ভিন্ন। তাই মেসির মায়ের এমন মন্তব্য তার কাছে এখনো বেশ বিস্ময়কর ও সম্মানের বিষয় হয়ে আছে।

























