আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মোট ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন এসব বিজিবি সদস্য। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে বিশেষ প্রস্তুত রাখা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৭ জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মোতায়েনকৃত সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জ এলাকায় ৬ প্লাটুন এবং গাজীপুরে ১৫ প্লাটুন দায়িত্ব পালন করছেন। এছাড়া গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এই সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে কাজ করছেন।
মাঠ পর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও ড্রোন ব্যবহারের মাধ্যমে সরাসরি ভিডিও চিত্র বিশ্লেষণের মাধ্যমে এই নজরদারি চালানো হচ্ছে। এছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমেও সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি জেলাগুলোতে দায়িত্বরত সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের পরিচয় দিচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে বিজিবির এই সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।























