9:57 pm, Tuesday, 10 November 2026

পাবনায় ৬১১ বস্তা সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

পাবনার চাটমোহর উপজেলায় সরকারি সার বিতরণ কেন্দ্র থেকে ৬১১ বস্তা সার লুট হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে পাবনা জেলা প্রশাসন তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। গত সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। ‎সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। এ সময় সার না পেয়ে অনেক মানুষ ক্ষিপ্ত হয়ে পড়েন। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের জেলা প্রশাসনের চিঠি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির অপর দুই সদস্য হলেন—পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. লুৎফর রহমান। কমিটিকে অবিলম্বে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সরকারি সার বিতরণ করছিলেন। ‎এর আগে সোমবার (০৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণের সময় এ ঘটনা ঘটে।

এসময় একই বাজারে থাকা অন্য দুই ডিলার সার বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়ায় প্রদীপ কুমারের দোকানে তীব্র ভিড় তৈরি হয়। সবাই এসে তখন ডিলার প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন।

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে উত্তেজিত কৃষকদের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে লোকজন ওই টিনশেড ঘরটি ভাঙচুর করেন এবং বিপুল পরিমাণ সার লুট করে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। দোকান ভাঙচুর করে সার নিয়ে যাচ্ছেন জনতা।

ঘটনার পর গুদামের হিসাব মিলিয়ে দেখা গেছে, সেখানে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে মাত্র ১৭০ বস্তা বিতরণ করা সম্ভব হয়েছে এবং ৪০০ বস্তা গুদামে মজুদ পাওয়া গেছে। অবশিষ্ট ৬১১ বস্তা সার লুটের শিকার হয়েছে বলে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো দাবি করছে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমাদের হিসাব মতে এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শনের পর তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী এটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা হতে পারে। লুট হওয়া সার ফেরত পেতে এলাকায় মাইকিংয়ের মাধ্যমে কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সার সংকটের কোনো আশঙ্কা নেই উল্লেখ করে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরপরই জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে। তবেকয় দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে সেটি উল্লেখ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:33:26 am, Tuesday, 10 November 2026