11:23 am, Saturday, 21 November 2026

সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত

মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর অধীনে থাকা অডিট অধিদপ্তর ও ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে (ফিমা) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

১৬তম ও ২০তম গ্রেডের চারটি ক্যাটাগরিতে মোট ৩৪৭টি শূন্যপদে এই নিয়োগ দেওয়া হবে। বর্তমানে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। গত ৩ নভেম্বর থেকে সিএজি কার্যালয়ের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। ১৬তম ও ২০তম গ্রেডের ৪টি ক্যাটাগরিতে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ পাবেন। জুনিয়র অডিটর (গ্রেড–১৬), কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড–১৬) ও ড্রাইভার (গ্রেড–১৬) পদের জন্য আবেদন ফি ১১২ টাকা। অন্যদিকে অফিস সহায়ক (গ্রেড–২০) পদের আবেদন ফি ৫৬ টাকা।

নিয়োগ সংক্রান্ত তথ্য ও আবেদন ফি

  • পদের ক্যাটাগরি: ১৬তম ও ২০তম গ্রেডের ৪টি পদ।
  • আবেদন ফি (জুনিয়র অডিটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার): ১১২ টাকা।
  • আবেদন ফি (অফিস সহায়ক): ৫৬ টাকা।
  • অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল পদের ক্ষেত্রে ফি ৫৬ টাকা।
  • আবেদন ফি জমাদানের সময়সীমা: আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

আবেদন ও ফি জমার নিয়মাবলি

প্রার্থীকে প্রথমে অনলাইনে আবেদনপত্র পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন সাবমিট করার পর একটি ইউজার কপিসহ ‘আবেদনকারীর কপি’ সংরক্ষণ করতে হবে। এরপর টেলিটক প্রি-পেইড নম্বর থেকে দুটি এসএমএস পাঠাতে হবে। প্রথম এসএমএসে লিখতে হবে: CAG (স্পেস) User ID এবং ১২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে প্রাপ্ত পিন নম্বর ব্যবহার করে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে এভাবে: CAG (স্পেস) Yes (স্পেস) PIN লিখে ১২২ নম্বরে পাঠাতে হবে।

ছবি ও স্বাক্ষরের নির্দেশনা

  • ছবি: দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে হবে।
  • স্বাক্ষর: দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৮০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করে বা [email protected] ঠিকানায় ই-মেইল করে সহায়তা পাওয়া যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না, তাই প্রার্থীদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে।
  • বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:43:11 am, Saturday, 21 November 2026