11:23 am, Saturday, 21 November 2026

দেশে ফিরেছেন বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ

দীর্ঘদিন উন্নত চিকিৎসা শেষে শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধা। সর্বশেষ শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৫ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছিলেন। চিকিৎসা গ্রহণ শেষে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী বিলকিস আক্তার হোসেন এবং জেষ্ঠ্যপুত্র খন্দকার মাহবুব হোসেন তুষার।

উল্লেখ্য যে, এর আগে ২০২৩ সালে সিঙ্গাপুরের ওই একই হাসপাতালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে তিনি দেশে ফিরেছেন। তার রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:13:09 am, Saturday, 21 November 2026