10:21 pm, Sunday, 15 November 2026

বাংলাদেশে কম খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা চালুর সম্ভাবনা

ক্যানসার রোগ নির্ণয় ও চিকিৎসায় ‘প্রিসিশন মেডিসিন’ এবং জিনোম সিকোয়েন্সিং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেছেন, দেশে জিনোম সিকোয়েন্সিংয়ের পর্যাপ্ত অবকাঠামো থাকলেও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে না। এই সক্ষমতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে আঞ্চলিক পর্যায়ে উন্নত চিকিৎসাসেবার হাব হয়ে উঠতে পারবে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে ‘ট্রেনিং কোর্স অন পিইটি-সিটি অ্যান্ড সাইক্লোট্রন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (বায়োসায়েন্স) ড. মাহফুজা খান এবং বিশেষ অতিথি ছিলেন কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) প্রধান কার্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘ট্রেনিং কোর্স অন পিইটি-সিটি অ্যান্ড সাইক্লোট্রন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি।

বিজ্ঞান সচিব আরও বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা ও নির্ভুল চিকিৎসাপদ্ধতি নিশ্চিত করার পাশাপাশি তরুণ মেধাবী চিকিৎসকদের উদ্ভাবনী শক্তির সমন্বয়ে ওষুধ শিল্পকে সমৃদ্ধ করতে হবে। সঠিক পরিকল্পনা ও আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করা গেলে তুলনামূলক কম খরচে দেশে বিশ্বমানের ওষুধ উৎপাদন সম্ভব। এসব ওষুধ স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণ চিকিৎসক ও গবেষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে উল্লেখ করেন সচিব। পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা সম্ভব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিশনের মানবসম্পদ বিভাগের পরিচালক এ এস এম হাবিব উল্লাহ খান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনমাস পরিচালক অধ্যাপক ড. জিনাত জাবিন।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:43:11 am, Sunday, 15 November 2026