6:04 am, Sunday, 15 November 2026

জামালপুরে প্রেমিকার বাড়িতে আটক জামায়াত কর্মী

জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া সম্পর্কের জেরে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ৪৫ বছর বয়সী বাবুল মিয়া। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, বাবুল মিয়া জামায়াতে ইসলামীর একজন কর্মী এবং তিনি চার সন্তানের জনক। স্থানীয় ওই নারীর বাড়িতে গোপনে দেখা করতে গেলে বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করেন।

খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাবুল মিয়াকে হেফাজতে নেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম।

এদিকে আটক বাবুলের রাজনৈতিক পরিচয় নিয়ে জামায়াতে ইসলামীর উপজেলা আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল জানান, বিষয়টি জানার পর তারা খোঁজ নিয়েছেন। বাবুল দলের তালিকাভুক্ত কোনো নেতা নন, তবে নির্বাচনের সময় তিনি সমর্থক হিসেবে কাজ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:33:48 am, Saturday, 14 November 2026