5:41 pm, Sunday, 1 November 2026

সৌদি আরব থেকে ফেরত এল হজযাত্রীদের ১০ কোটি টাকা

সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। স্থানীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।

রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই তথ্য জানান। তিনি বলেন, সৌদি সরকার হজ বিমা-বহির্ভূত চিকিৎসা খরচের এই টাকা ফেরত দিয়েছে। অতীতের হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ ফিরে পাওয়ার কোনো নজির ছিল না, যা এবারের একটি বড় সাফল্য।

ধর্মমন্ত্রী আরও জানিয়েছেন, সৌদি আরবের কাছ থেকে পাওয়া এই অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে বুঝিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 10:48:47 am, Sunday, 1 November 2026