কাতারে বিলাসবহুল ইয়টের চাহিদা ও বিক্রি বেড়েছে ২৫ শতাংশ
চলতি ২০২৬ সালে কাতারের নৌকা ও বিলাসবহুল ইয়টের বাজারে বিক্রি ও চাহিদায় গত বছরের তুলনায় ২৫ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। সামুদ্রিক বিনোদনের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের ক্রমাগত উন্নয়নের ফলে এই সাফল্য এসেছে। ওল্ড দোহা পোর্টে সম্প্রতি সম্পন্ন হওয়া ‘কাতার বোট শো’-এর তৃতীয় আসর এই খাতের অগ্রগতির চিত্র তুলে ধরেছে, যেখানে নতুন পণ্যের উন্মোচন ও বাণিজ্যিক চুক্তির মাধ্যমে কাতারি প্রতিষ্ঠানগুলো তাদের সক্ষমতা প্রমাণ করেছে। সম্প্রতি ওল্ড দোহা পোর্টে সমাপ্ত ‘কাতার বোট শো’-এর ফাঁকে শিল্প সংশ্লিষ্ট নির্বাহীরা এই খাতের শক্তিশালী অবস্থানের কথা তুলে ধরেন।
চার দিনব্যাপী এই প্রদর্শনীতে ৩১ হাজারের বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন এবং আয়োজনের সকল টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। মোট ২ লাখ ৭৭ হাজার বর্গমিটার এলাকাজুড়ে আয়োজিত এ মেলায় ১৪টি দেশের ৫৪৬টি ব্র্যান্ড অংশ নেয়। এবারের আসরে উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণ ৩০ শতাংশ বেড়েছে। প্রদর্শক হিসেবে মোট অংশগ্রহণকারীদের ৫৫ শতাংশ ছিল কাতারি প্রতিষ্ঠান এবং ৪৫ শতাংশ আন্তর্জাতিক প্রদর্শক। এছাড়া ৭০ শতাংশ প্রদর্শক পুনরায় অংশগ্রহণ করায় এই মেলার বাণিজ্যিক গুরুত্ব ফুটে উঠেছে। এ ছাড়া ৭০ শতাংশ প্রদর্শক পুনরায় তাঁদের অংশগ্রহণ নবায়ন করেছেন, যা এই শিল্পের বাণিজ্যিক গুরুত্বকে প্রমাণ করে।
একটি নৌকা নির্মাণ কারখানার মহাব্যবস্থাপক আবদুল আজিজ আল-হারাম জানিয়েছেন, তার কারখানায় এ বছর বিক্রি ২৫ শতাংশের বেশি বেড়েছে। বর্তমানে কাতারি ইয়টগুলো উপসাগরীয় অঞ্চলসহ আফ্রিকা ও এশিয়ার বাজারে রপ্তানি হচ্ছে এবং মালদ্বীপে পণ্য বিপণনের জন্য নতুন চুক্তি হয়েছে। ২২ বছরের অভিজ্ঞ এই প্রতিষ্ঠানটি সম্প্রতি ৬২ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের আধুনিক ইয়ট বাজারে এনেছে, যার দাম সরঞ্জামভেদে ১০ হাজার থেকে ৩৫ লাখ কাতারি রিয়াল পর্যন্ত হয়ে থাকে। তাদের নির্মিত বহুমুখী নৌযানগুলো বিলাসবহুল ইয়ট, স্পিডবোট কিংবা পণ্যবাহী নৌকা হিসেবে ব্যবহারের উপযোগী। প্রতিষ্ঠানটি এমন বহুমুখী নকশার নৌযান তৈরি করছে, যা একই সঙ্গে বিলাসবহুল ইয়ট, স্পিডবোট এবং প্রথাগত পণ্যবাহী নৌযান হিসেবে ব্যবহার করা সম্ভব।
বাজারের চ্যালেঞ্জ সত্ত্বেও ইয়ট কোম্পানিগুলোর চাহিদা ১৫ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিক্রয় ব্যবস্থাপক লুয়াই আল-শেখ।
তার প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ ও বিক্রয়োত্তর সেবার পাশাপাশি পুরোনো ইয়ট কেনাবেচার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তিনি আরও জানান, স্পোর্টস বোটের দাম ১০ লাখ রিয়াল থেকে শুরু হয়। এছাড়া ম্যাজেস্টি ও নোম্যাড সিরিজের বড় ইয়টগুলোর দাম ৬০ লাখ রিয়াল থেকে শুরু করে ১৭৫ ফুট দীর্ঘ অত্যাধুনিক বিলাসবহুল ইয়ট পর্যন্ত ৮ থেকে ৯ কোটি রিয়াল হতে পারে। সব মিলিয়ে কাতার বোট শোর এ আয়োজন স্থানীয় নির্মাতাদের জন্য আন্তর্জাতিক সম্প্রসারণের নতুন দুয়ার খুলে দিয়েছে।
























