6:04 am, Sunday, 15 November 2026

সচেতনতায় ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আগামীকাল রোববার বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য হলো ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই।’

প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশেও আক্রান্তের হার দিন দিন বাড়ছে, যা উদ্বেগজনক। তিনি সতর্ক করে বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে তা হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে। অনেক ক্ষেত্রে এই জটিলতা জীবনহানির কারণও হয়ে দাঁড়ায়। তবে সঠিক সময়ে রোগ নির্ণয়, সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তারেক রহমান আরও বলেন, ‘যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও শরীরচর্চার মাধ্যমে প্রতিরোধে সচেষ্ট থাকতে হবে।’

বর্তমান সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা সরকারের প্রধান লক্ষ্যের মধ্যে অন্যতম। সরকার চায় দেশের মানুষ সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবন কাটাক, যা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার, স্বাস্থ্যপ্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি শুরু থেকেই ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসা ও গবেষণায় গুরুত্বপূর্ণ কাজ করছে। বিশেষ করে দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সমিতি নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রচেষ্টায় বিশ্ব ডায়াবেটিস দিবস জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে, যা আমাদের জন্য গৌরবের বিষয়। আগামী দিনেও সমিতি তাদের কার্যক্রম আরও বিস্তৃত করবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

বাণীতে প্রধানমন্ত্রী ডায়াবেটিস সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে নেওয়া সকল কর্মসূচির সাফল্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:03:13 am, Saturday, 14 November 2026