10:21 pm, Sunday, 15 November 2026

ওয়াশিংটনে মোসাদ প্রধান, সিআইএ পরিচালকের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। সেখানে তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। রোববার ১৫ নভেম্বর সিবিএস নিউজের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সূত্র মারফত জানা যায়, গোয়েন্দা প্রধানদের মধ্যকার এই আলোচনা চলতি সপ্তাহের শুরুতেই হয়েছে। তবে দুই গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তার মধ্যে কী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তা নিশ্চিত করা যায়নি। আনুষ্ঠানিক কোনো বিবৃতে আলোচ্যসূচি বা কোনো সামরিক অভিযানের পরিকল্পনা সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করা হয়নি।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার এই উচ্চপর্যায়ের যোগাযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন। এমন পরিস্থিতিতে দুই দেশের গোয়েন্দাপ্রধানের এই বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:03:59 am, Sunday, 15 November 2026