6:04 am, Sunday, 15 November 2026

না ফেরার দেশে প্রখ্যাত কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু

প্রখ্যাত কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু ৭৭ বছর বয়সে পরলোকগমন করেছেন। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। তিনি জানান, পূরবী বসু দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অতীতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পাশাপাশি একবার স্ট্রোকও করেছিলেন এই গুণী লেখক। শেষ সময়ে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু।

মেধাবী এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি অর্জন শেষে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন তিনি। কর্মজীবনে নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশে ফিরে বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

বিজ্ঞানের পাশাপাশি বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। তার লেখনীতে নারীবাদী চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রামের চিত্র ফুটে উঠেছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টিরও বেশি। তার উল্লেখযোগ্য বইয়ের তালিকায় রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়া শিল্পকলায় অবদানের জন্য তাকে একুশে পদকে ভূষিত করা হয়। ১৯৬৭ সালে জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে সাহিত্য ও জীবনের দীর্ঘ পথচলায় তারা ছিলেন একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। তার প্রয়াণে সাহিত্য ও বিজ্ঞান অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:13:14 am, Saturday, 14 November 2026