10:21 pm, Sunday, 15 November 2026

হিলিবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: শুরু হলো ঢাকাগামী দুই ট্রেনের যাত্রা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে আন্তঃনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ দুটি ট্রেনের স্টপেজ চালু হওয়ায় স্থানীয় জনমনে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে রেলস্টেশন এলাকাটি যেন এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়। নতুন এ যাত্রার সূচনাকে ঘিরে রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে হিলি রেলস্টেশনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়িত হওয়ায় স্টেশনজুড়ে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হিলি স্টেশনে থামলে স্থানীয় বাসিন্দারা ট্রেনের যাত্রী, চালক ও রেলওয়ে কর্মীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। ট্রেনটিতে যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানোর দৃশ্যটি ছিল আবেগঘন। দীর্ঘদিন ধরে স্থানীয়রা ঢাকাগামী এই দুটি ট্রেনের স্টপেজ চালুর দাবিতে আন্দোলন করে আসছিলেন, যা অবশেষে বাস্তবায়িত হলো।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি আরও বলেন, এই ট্রেনের স্টপেজ চালুর ফলে হিলি ও আশেপাশের এলাকার মানুষের যাতায়াত সহজতর হবে, যা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, আমাদের দিনাজপুর-৬ আসনের এমপি ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন। বিশেষ করে ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জন্য এটি বড় ধরনের সুবিধা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী জানান, হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও বাণিজ্যকেন্দ্র। প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবীদের ঢাকায় যাতায়াত করতে হয়, এতদিন সরাসরি ট্রেন না থাকায় তারা চরম ভোগান্তিতে পড়তেন। এখন সেই দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল উল্লেখ করেন, এই ট্রেন চলাচল হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, স্টপেজ চালুর পাশাপাশি ভবিষ্যতে হিলি রেলস্টেশনের যাত্রীসেবার মান আরও উন্নত করা হবে। এই জনগুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের মাধ্যমে এখন স্থানীয়রা সহজেই শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের প্রয়োজনে ঢাকাসহ দেশের অন্যান্য প্রান্তে দ্রুত যাতায়াত করতে পারবেন। উদ্বোধনী এই আয়োজনে উপজেলা বিএনপির শীর্ষ নেতাসহ দলীয় কর্মী ও স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের কাজে যাতায়াত আরোসহজ হবে।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:15:00 am, Sunday, 15 November 2026