10:21 pm, Sunday, 15 November 2026

শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা চায় ভারত। একইসাথে তাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ এবং নতুন করে বিচারের মুখোমুখি করার শর্তও দিয়েছে দেশটি। ভারতের সরকারি ও সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। তবে ভারত বা বাংলাদেশ কোনো দেশের সরকারই আনুষ্ঠানিকভাবে এসব শর্তের কথা নিশ্চিত করেনি। শুক্রবার এই বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কোনো মন্তব্য করতে রাজি হননি। বিবিসি বাংলার প্রতিবেদনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ।

২০২৪ সালের ৫ই আগস্ট একটি সামরিক বিমানে করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও তিনি ভারত থেকেই অবস্থান করছেন। সর্বশেষ তিনি জানিয়েছেন যে, ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। কূটনৈতিক ও সামরিক সূত্রের খবর অনুযায়ী, নয়াদিল্লি চায় বাংলাদেশ সেনাবাহিনী হাসিনাকে ফিরিয়ে নেওয়ার বিষয়টি পরিচালনা করুক। আকাশ বা স্থলপথ—যেকোনো মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠাতে পারে অথবা স্থল সীমান্তের নির্ধারিত কোনো পয়েন্টে সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এ ধরনের লজিস্টিক ব্যবস্থা করতে ভারত প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় শর্তটি ২০২৪ সালের অভ্যুত্থানে দমনপীড়নের অভিযোগে হাসিনার সাজা সংক্রান্ত। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতন ঘটার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।

শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো তার আইনি নিরাপত্তা। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। যদিও তিনি বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে, ভারত চায় যেন ঢাকা তাকে এই সাজা চ্যালেঞ্জ করার সুযোগ দেয় এবং জুলাই গণহত্যার অভিযোগের বিচার স্বচ্ছতার সঙ্গে নতুন করে শুরু করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্পষ্টভাবে জানান, জেনেশুনে কারও মৃত্যুদণ্ড কার্যকরের উদ্দেশ্যে তাকে হস্তান্তর করা সম্ভব নয়। ভারত চায় আন্তর্জাতিক ও গণমাধ্যমের নজরদারিতে সুষ্ঠু বিচার প্রক্রিয়া নিশ্চিত হোক।

গত ৯ই নভেম্বর শেখ হাসিনা এক ব্রিটিশ ল’ ফার্মের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র চেয়েছেন। দেশ ছাড়ার পর এটিই ছিল কর্তৃপক্ষের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। যদিও রয়টার্সের তথ্য অনুযায়ী, সরকার তার এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এদিকে হাসিনা রয়টার্সকে বলেছেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে আগ্রহী।

হাসিনার ফেরার বিষয়ে আলোচনার সূত্রপাত গত ৬ই অক্টোবর থেকে। ওই দিন দিল্লিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন। যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে এটিকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা আলোচনার অংশ বলা হয়েছে, তবে সামরিক সূত্রে জানা গেছে, সেখানে হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাব্য কৌশল নিয়েও আলোচনা হয়েছে। নয়াদিল্লি কয়েক মাস ধরে ঢাকার সাথে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে আসছিল। তবে এক সামরিক সূত্র এই বৈঠককে হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সম্ভাব্য ভূমিকা নিয়েও আলাপ হওয়ার সম্ভাবনার কথা জানান।

এদিকে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক শুক্রবার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, হাসিনাকে আশ্রয় দেওয়ার মতো অন্য কোনো দেশ আগ্রহী নয়। ফলে দেশে ফেরাকেই তিনি শেষ পথ হিসেবে দেখছেন। তবে ভারতীয় কর্মকর্তাদের ভাষ্যমতে, ডিসেম্বর মাসে তার দেশে ফেরা বাস্তবিক অর্থে অসম্ভব। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:35:11 am, Sunday, 15 November 2026