10:22 pm, Sunday, 8 November 2026

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ আটক দুই ভাইবোন: রয়েছে ১১ মামলার ইতিহাস

ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর হাজি পাড়া এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে মোসা. বাবলি (২৬) ও তার ভাই মো. রুবেল রানাকে (৩২) গ্রেফতার করেছে। বুধবার ৬ নভেম্বর রাতে চালানো এই অভিযানে তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। আটককৃতদের বাবার নাম ছোট বাবু এবং মায়ের নাম মোসা. মেরিনা বেগম।

পুলিশ জানায়, বাবলি ও রুবেল দীর্ঘদিন ধরে নিজেদের চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তল্লাশির সময় আসামী বাবলির চুলের খোপার ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে। মামলার কার্য্যক্রম প্রক্রিয়াধীন আছে, এছারাও আসামী রুবেলের বিরুদ্ধে মাদক সহ মোট ১১ টি মামলা রয়েছে।

অভিযানের বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, পুলিশ সুপার মো. বেলাল হোসেনের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:23:11 am, Saturday, 7 November 2026