3:48 pm, Sunday, 1 November 2026

সিটি করপোরেশনে ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা প্রণয়ন

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল করতে সরকার ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিধিমালার বিস্তারিত জানানো হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ক্ষমতাবলে এটি কার্যকর করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চার যাত্রী ধারণক্ষমতার রিকশার ক্ষেত্রে নিবন্ধন ফি ১০ হাজার ও নবায়ন ফি ৫ হাজার টাকা দিতে হবে। প্রতিটি গাড়ির ফিটনেস সনদের জন্য খরচ হবে ১ হাজার টাকা। প্রতিটি ই-রিকশায় কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট থাকা বাধ্যতামূলক এবং এক জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি রিকশা নিবন্ধন করা যাবে। এসব যানের অর্থনৈতিক আয়ুষ্কাল ধরা হয়েছে ১২ বছর।

নিরাপত্তা নিশ্চিতে ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার বেঁধে দেওয়া হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও জনবহুল এলাকায় এই গতিসীমা সর্বোচ্চ ১৫ কিলোমিটার থাকবে।

সরকারের নতুন এই নির্দেশনায় জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, ফুটপাত ও প্রধান বাস রুটে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া একটি সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না।

Please Share This Post in Your Social Media

Update Time : 07:17:51 am, Sunday, 1 November 2026