4:22 pm, Sunday, 8 November 2026

প্রধানমন্ত্রী |: গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশদের মহাসমাবেশে নতুন বেতন স্কেল ও বিভিন্ন সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা পৌনে ১২টার দিকে তিনি এই সমাবেশে যোগ দেন। তার সঙ্গে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় গ্রাম পুলিশ সদস্যদের মর্যাদা ও আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। এর আগে সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে আজ শনিবার বেলা পৌনে ১২ টার দিকে তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের এই সমাবেশে যোগ দেন তিনি।

ঘোষণা অনুযায়ী, এখন থেকে গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন সাত হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের বেতন আট হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও কাজের স্বীকৃতি হিসেবে প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল বিল এবং থানায় যাতায়াত ভাতা হিসেবে গ্রাম পুলিশ সদস্যদের ৫০০ টাকা ও প্রধানদের ৬০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে সদস্যরা সপ্তাহে ৩০০ টাকা যাতায়াত ভাতা পেতেন।

প্রধানমন্ত্রী জানান, কেবল আর্থিক সুবিধা নয়, গ্রাম পুলিশের পেশাগত মর্যাদাও বৃদ্ধি করা হবে। এখন থেকে আগে পরিচিত ‘মহল্লাদার’ ও ‘দফাদার’ পদবি পরিবর্তন করে যথাক্রমে ‘গ্রাম পুলিশ সদস্য’ ও ‘গ্রাম পুলিশ প্রধান’ হিসেবে অভিহিত করা হবে। সরকারের এই নতুন সিদ্ধান্ত শনিবার থেকেই কার্যকর হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি হিসেবে প্রতিটি ইউনিয়নে একটি দীর্ঘ সড়ক তাদের নামে নামকরণের উদ্যোগ নেওয়া হবে। ওই সড়কের দুই পাশে গাছ লাগানো হবে এবং সেই গাছ বিক্রির লভ্যাংশ গ্রাম পুলিশদের মধ্যে বিতরণ করা হবে।

অবসরকালীন সুবিধাও বাড়ানো হয়েছে। এখন গ্রাম পুলিশ সদস্যদের অবসরকালীন আনুতোষিক ভাতা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে তা ৮০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে। সেই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, গ্রাম পুলিশদের জন্য সাইকেল সরবরাহের সময়সীমা কমিয়ে তিন থেকে সাড়ে তিন বছর অন্তর নতুন সাইকেল দেওয়ার ব্যবস্থা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:35:11 am, Sunday, 8 November 2026