3:20 pm, Monday, 2 November 2026

এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয়: শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে অভিনব প্রতিবাদ জানানো হয়েছে। এবারের পরীক্ষায় কলেজ থেকে মোট ৩০০ জন শিক্ষার্থী অংশ নিলেও ২৪৭ জনই অকৃতকার্য হয়েছেন। এই ফলাফল বিপর্যয়ের হার ১৭.৬৭ শতাংশে নেমে এসেছে। ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই ফেল করেছেন। পাসের হার মাত্র ১৭.৬৭ শতাংশ।

ফলাফলের এই চরম দুরবস্থার প্রতিবাদ হিসেবে সোমবার সকালে উপজেলা ছাত্রদলের নেতারা কলেজের কার্যালয়ে যান। সেখানে তারা অধ্যক্ষ নাজমা বেগমসহ উপস্থিত শিক্ষকদের ফুলের তোড়া উপহার দিয়ে তাদের এই ক্ষোভ ও প্রতিবাদের ভাষা প্রকাশ করেন।

এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত, কলেজ শাখার সভাপতি তারিক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ অন্যান্য নেতারা। নূর মোহাম্মদ মেহেদী অভিযোগ করেন, ফলাফলের এই ভয়াবহ বিপর্যয়ের দায় কর্তৃপক্ষ কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। তিনি মন্তব্য করেন, ফুল আমাদের প্রতিবাদের মাধ্যম। একই সাথে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে ছাত্রদলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে, পরীক্ষার এই ফলাফল নিয়ে কলেজের অবস্থান জানতে অধ্যক্ষ নাজমা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:52:06 am, Monday, 2 November 2026