4:23 pm, Sunday, 8 November 2026

পোল্যান্ডে বন্দুক হামলায় ৬ জন নিহত, দুই দিনের রাষ্ট্রীয় শোক

পোল্যান্ডের ক্রাকোভ শহরে বন্দুকধারীর নৃশংস হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে চালানো এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় দেশটির প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কি আগামী ৮ ও ৯ নভেম্বর সারাদেশে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক ডিক্রির মাধ্যমে এই নির্দেশনার কথা নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্টের মুখপাত্র এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকেলে একটি গাড়ি চালিয়ে ক্রাকোভের ব্যস্ততম প্রধান মার্কেট স্কয়ারে প্রবেশ করে হামলাকারী। এরপর সে উপস্থিত জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। হামলাকারী উগ্র ডানপন্থি মতাদর্শে বিশ্বাসী ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারানো ছয়জনের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন বলেও নিশ্চিত হওয়া গেছে। পুলিশ জানায়, শনিবার (৭ নভেম্বর) বিকালে একটি গাড়ি নিয়ে ক্রাকোভের প্রধান মার্কেট স্কয়ারে প্রবেশ করে হামলাকারী। পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোভের ব্যস্ততম এলাকায় শনিবার এ হামলার ঘটনা ঘটে।

রোববার মধ্যরাত থেকে দেশজুড়ে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোক পালন। শোকের চিহ্ন হিসেবে পুরো পোল্যান্ডে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সরকারি ও বেসরকারি বিভিন্ন ওয়েবসাইটে শোকের প্রতীক হিসেবে কালো ফিতা যুক্ত করা হয়েছে এবং ওয়েবসাইটের রঙের বিন্যাসেও আনা হয়েছে শোকের আবহ।

দেশের রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলো তাদের নিয়মিত অনুষ্ঠানসূচিতে ব্যাপক পরিবর্তন এনেছে এবং বেশ কিছু বিনোদনমূলক আয়োজন বাতিল করেছে। বর্তমানে নিহতদের স্মরণে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:53:32 am, Sunday, 8 November 2026