1:32 pm, Monday, 23 November 2026

কিমের সাথে যোগাযোগের চেষ্টা ট্রাম্পের, সাড়া পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পুনরায় আলোচনার টেবিলে বসার জন্য বারবার চেষ্টা করেও সাড়া পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে যোগাযোগের একাধিক প্রচেষ্টার পরও কিম জং উন বিষয়টি এড়িয়ে চলছেন বলে জানা গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, হোয়াইট হাউসের পক্ষ থেকে পাঠানো একটি চিঠিও সরাসরি গ্রহণ করেননি উত্তর কোরিয়ার কোনো কূটনীতিক। পরে কিমকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস।

মার্কিন প্রশাসনের কৌশল ছিল জাতিসংঘে অবস্থিত উত্তর কোরিয়ার কার্যালয়ের মাধ্যমে কিমের কাছে বার্তা পৌঁছে দেওয়া। পরিকল্পনা অনুযায়ী, নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ওই কার্যালয়ের বাইরে মার্কিন কর্মকর্তারা অপেক্ষা করছিলেন। সেখানে এক উত্তর কোরীয় কূটনীতিক পৌঁছালে তাঁর হাতে চিঠিটি তুলে দেওয়া হয়। তবে ওই কূটনীতিক জাতিসংঘের একটি বৈঠকে গিয়ে সেই চিঠিটি না খুলেই সরাসরি মার্কিন প্রতিনিধির সামনে রেখে আসেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে তিনবার বৈঠক হয়েছিল, যার প্রধান উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের পথে আনা। বর্তমানে কিম জং উন আর কোনো আলোচনায় আগ্রহী নন বলেই প্রতীয়মান হচ্ছে। সম্প্রতি এশিয়া সফরের সময়ও ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকের একটি উদ্যোগ নিয়েছিলেন। দুই পক্ষ শেষ মুহূর্তে আলোচনার সম্ভাবনা নিয়ে আলাপ করলেও, কিমের শর্তাবলি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় সেই চেষ্টা সফল হয়নি।

বিশ্লেষণে দেখা গেছে, ২০১৯ সালে ট্রাম্পের সাথে শেষ বৈঠকের পর উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। তৎকালীন ২০ থেকে ৩০টি ওয়ারহেডের তুলনায় বর্তমানে এই সংখ্যা বেড়ে প্রায় ৬০টিতে দাঁড়িয়েছে। এছাড়া দেশটি এখন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম কঠিন জ্বালানিচালিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করেছে। গত ফেব্রুয়ারিতে কিম এক ভাষণে স্পষ্ট জানান, পারমাণবিক কর্মসূচি মেনে না নিলে মার্কিন সম্পর্কের ক্ষেত্রে ‘চিরস্থায়ী সংঘাত’ অনিবার্য। অন্যথায় দুই দেশকে ‘চিরস্থায়ী সংঘাতের’ মুখোমুখি হতে হবে।

এদিকে, বর্তমান প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, পিয়ংইয়ং আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি সাইবার অপরাধের মাধ্যমে অর্থ আয় করছে। ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘বিন্যান্স’ থেকে ৬ বিলিয়ন ডলারের বেশি সম্পদ চুরির পেছনেও উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। সব মিলিয়ে উত্তর কোরিয়ার বর্তমান নীতি ও পারমাণবিক অস্ত্রের বিশাল মজুত মার্কিন প্রশাসনের জন্য বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল -এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:23:16 am, Monday, 23 November 2026