12:21 pm, Sunday, 22 November 2026

বিচারপতির বদলে আসাদউদ্দিন ওয়েইসিকে গার্ড অব অনার প্রদান

ভারতের উত্তরপ্রদেশের সহারনপুরের সার্কিট হাউসে এক অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানানোর কথা ছিল। তবে পূর্বনির্ধারিত সময়ের আগেই অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি সেখানে পৌঁছালে বিভ্রান্তি ঘটে। তাকেই বিচারপতির গাড়িবহর ভেবে দায়িত্বরত পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

ওয়েইসির সাথে থাকা বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী ও গাড়ির বহর দেখেই স্থানীয় পুলিশ বিভ্রান্তির কবলে পড়ে। তারা ওয়েইসিকে বিচারপতি মনে করে তাকে যথাযথ সম্মান প্রদর্শন করে। সার্কিট হাউসে উপস্থিত ওয়েইসি অত্যন্ত বিনয়ের সাথে সেই গার্ড অব অনার গ্রহণ করেন। ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা ও প্রোটোকল ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা ওয়েইসিকেই ভুল করে বিচারপতি ভেবেছিলেন। প্রশ্ন উঠছে জেলা পুলিশের ভূমিকা নিয়েও।

উল্লেখ্য, শনিবার নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবেই আসাদউদ্দিন ওয়েইসি সহারনপুর সফর করছিলেন। আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনকে সামনে রেখে ‘আজাদ সমাজ পার্টি’র প্রধান চন্দ্রশেখর আজাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। বিচারপতির অপেক্ষায় থাকা পুলিশ বাহিনী ভুলবশত ওয়েইসিকে সংবর্ধনা দেওয়ায় বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে তার জোট করেছেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:13:10 am, Sunday, 22 November 2026