1:20 pm, Monday, 23 November 2026

টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেত্রী তাপসী

গাজীপুরের টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী। গত রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর টঙ্গী বাজার এলাকার সেনা কল্যাণ সংস্থার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা তাকে চিনে ফেলেন এবং আটক করে পুলিশে হস্তান্তর করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী সমবায় কমপ্লেক্স ভবনে অবস্থিত একটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলেন তাপসী। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদ। তিনি তাপসীকে শনাক্ত করার পর অন্যান্য নেতাকর্মীদের সহযোগিতায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। সম্প্রতি ফেসবুকে হাতে হকিস্টিক নেওয়া নিজের একটি ছবি প্রকাশ করে তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি।

রাজনীতিতে তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্ররাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের অন্যতম পদপ্রত্যাশী ছিলেন তিনি। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও তার ছবি দেখা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, আটক তাপসীর বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না বা কী পরিমাণ মামলা রয়েছে, তা গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত কার্যক্রম শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:57:51 am, Monday, 23 November 2026