1:20 pm, Monday, 23 November 2026

টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা ১ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত সক্ষমতা বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থাকে আরও সুসংহত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটির মূল লক্ষ্য হলো বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। এই পরিকল্পনার অংশ হিসেবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে টিসিবির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, বিদ্যমান নিজস্ব গুদামের পাশাপাশি আরও নতুন গুদাম নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

একই সাথে প্রয়োজনে অতিরিক্ত গুদাম ভাড়ার মাধ্যমেও সাময়িক সক্ষমতা বাড়ানোর কাজ চলমান রয়েছে। বর্তমানে নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে টিসিবির মোট পণ্য সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বিভিন্ন নতুন গুদাম যুক্ত করে এই সক্ষমতা প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছর থেকে অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করা হবে। টিসিবির চেয়ারম্যান বলেন, আমরা নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে নিয়ে যাওয়ার বিষয়টি পরিকল্পিতভাবে বাস্তবায়ন করছি। এছাড়া পণ্যের বাফার স্টক বা আপৎকালীন মজুত বৃদ্ধির লক্ষ্যে একটি সম্ভাব্যতা সমীক্ষা শুরু করা হয়েছে, যা সম্পন্ন হতে প্রায় এক বছর সময় লাগতে পারে। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, মজুতের পরিমাণ ও ব্যবস্থাপনা নির্ধারণে একটি সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হয়েছে।

বাফার স্টক বাড়ানোর মূল উদ্দেশ্য হলো বাজারে পণ্যের হঠাৎ ঘাটতি, সংগ্রহে বিলম্ব কিংবা সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন দেখা দিলে তা মোকাবিলা করা। টিসিবি চায় ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির নিয়মিত কার্যক্রমের জন্য অন্তত এক মাসের চাহিদা মেটানোর মতো মজুত সবসময় মজুত রাখতে। এছাড়া পরিচালনাগত প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের বাড়তি সক্ষমতা গড়ে তোলার বিষয়টিও তাদের পরিকল্পনায় রয়েছে।

রমজান বা উৎসবের মৌসুমে বাজারে নিত্যপণ্যের চাহিদা অনেক বেড়ে যায়। এ সময় সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগেভাগে পণ্য সংগ্রহ ও সঠিক সংরক্ষণের বিকল্প নেই। গুদাম সক্ষমতা বাড়লে টিসিবির পক্ষে বেশি পরিমাণ পণ্য মজুদ রাখা সম্ভব হবে, যা জনস্বার্থে কম মূল্যে পণ্য বিতরণে সহায়ক হবে।

বর্তমানে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাক সেলের মাধ্যমেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে টিসিবি। উপকারভোগীদের সংখ্যা এবং পণ্য বিতরণের চাহিদার ওপর ভিত্তি করেই গুদামের প্রয়োজনীয়তা নিরূপণ করা হয়। এই আধুনিকায়ন প্রক্রিয়া সম্পন্ন হলে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার সরকারি সক্ষমতা আরও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:43:56 am, Monday, 23 November 2026