1:32 pm, Monday, 23 November 2026

অনলাইনে তৎপরতা বাড়ানোর নির্দেশ আইআরজিসির, বাসিজ বাহিনীকে সতর্ক থাকার আহ্বান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের আধা সামরিক বাহিনী ‘বাসিজ’-এর সদস্যদের অনলাইনে ডিজিটাল তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির অভিযোগ, ইরানের শত্রুপক্ষ পরিকল্পিতভাবে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির অপকৌশল চালাচ্ছে।

তেহরানে এক অনুষ্ঠানে বাসিজ সদস্যদের উদ্দেশে আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি এই নির্দেশ দেন। তিনি অনলাইন জগতে বাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। ইজাদি বলেন, বর্তমানে বাস্তবতাকে বিকৃত করার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত জরুরি। তার মতে, বিভিন্ন বয়ান বা ভাষ্যকে নিজেদের স্বার্থে ব্যবহার করে জনমতকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা, তা প্রতিহত করাই এখন বড় চ্যালেঞ্জ। তেহরানে আইআরজিসির কমান্ডার ও বাসিজের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় ইজাদি এসব কথা বলেন। তিনি অনলাইন জগতে আরো সতর্ক থাকার পাশাপাশি সেখানে বাহিনীর উপস্থিতি জোরদার করার আহ্বান জানান।

ইরানের এই শীর্ষ কর্মকর্তা আরও দাবি করেন, বিভিন্ন কৌশলে ব্যর্থ হওয়ার পর এখন ইরানের প্রতিপক্ষরা অর্থনৈতিক চাপ প্রয়োগ এবং জনগণের আস্থার ভিত্তি দুর্বল করার চেষ্টা করছে। একদিকে ওয়াশিংটন ও ইসরাইলের সঙ্গে তীব্র বৈরিতা এবং অন্যদিকে অব্যাহত অর্থনৈতিক চাপের মুখে থাকা তেহরান এখন ডিজিটাল মাধ্যমে নিজেদের অবস্থানকে আরও সুসংহত করতে চাইছে। সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা চললেও পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়ার প্রেক্ষাপটেই এমন কড়া বার্তা এল বিপ্লবী গার্ড বাহিনীর কাছ থেকে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:53:13 am, Monday, 23 November 2026