1:20 pm, Monday, 23 November 2026
News Title :
শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ‘সুইডেন আসলাম’
রাজধানীর এক সময়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ আসলাম, যিনি ‘সুইডেন আসলাম’ নামেই বেশি পরিচিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে রাত আড়াইটার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে।
কারাজীবন ও মুক্তি
- ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে প্রায় ১৯ বছর কারা ভোগ করেন আসলাম।
- গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।
























