1:32 pm, Monday, 23 November 2026
News Title :
লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত বেশ কয়েকজন
লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ ‘মারকুরি’-তে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার ভোরের দিকে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে একটি নৌঘাঁটির কাছাকাছি নোঙর করা অবস্থায় জাহাজটিতে এ হামলার ঘটনা ঘটে।
হামলার পর জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন রুশ ও লিবীয় নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত তাদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। বেনগাজির বন্দরসূত্রের দাবি, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন পরিবহন করা হচ্ছিল। স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্যে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

























