1:20 pm, Monday, 23 November 2026

জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সংলাপে এনসিপি

চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক সংলাপে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এই সংলাপের প্রথম দিনে সচিবালয়ে সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি এই আলোচনায় অংশ নেবে। প্রতিনিধিদলে আরও থাকছেন দলের সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতার ঘটনার প্রেক্ষাপটে জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঐক্যের ডাক দিয়েছিলেন। এর আগে সংসদ অধিবেশনের শেষ দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকের পর ১১টি রাজনৈতিক দলের মধ্যে আলাদা আলোচনা অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আনুষ্ঠানিক সংলাপ শুরু হলো।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:33:25 am, Monday, 23 November 2026