9:57 pm, Tuesday, 10 November 2026

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন নিয়ে ধোঁয়াশা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য একটি আবেদনপত্র দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে পাঠানো হয়েছে। লন্ডনভিত্তিক ল’ ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স ই-মেইলের মাধ্যমে এই অনুরোধ জানিয়েছে। তবে এই চিঠির সত্যতা এবং বৈধতা নিয়ে খোদ বাংলাদেশ হাইকমিশনই সংশয় প্রকাশ করেছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো এই চিঠিতে শেখ হাসিনার অনুমোদনের বা অথরাইজেশনের কোনো প্রমাণ নেই, যার ফলে এটি আসলেই তার নির্দেশনায় পাঠানো হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। চিঠিটি পাওয়ার পরপরই তা ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। রয়টার্স সর্বপ্রথম এই সংবাদটি প্রকাশ করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে পাসপোর্ট ও এনআইডি দেওয়ার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, পলাতক শেখ হাসিনাকে কোনোভাবেই পাসপোর্ট দেওয়া হবে না। একই সঙ্গে তিনি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি পুনর্ব্যক্ত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও জানিয়েছেন যে, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এখন পুরো বিষয়টি নিয়ে যাচাই-বাছাই করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি পলাতক দণ্ডিত আসামির আবেদন, যার সত্যতা নিরূপণ প্রয়োজন। প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, আজ মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারা এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই আবেদনকে কেবল ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ হিসেবেই দেখছেন।

ম্যাট্রিক্স চেম্বার্সের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের প্রেক্ষাপটে নতুন করে এসব নথিপত্র ইস্যু করা প্রয়োজন। হাইকমিশনের কাছে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে। তবে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, কোনো ব্যক্তির পক্ষে আবেদন করার সময় যথাযথ অথরাইজেশন থাকা বাধ্যতামূলক, যা এখানে অনুপস্থিত। পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়টিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা কোনো সাধারণ পর্যটক নন যে তিনি যখন খুশি দেশে আসবেন; তাকে বিচারের মুখোমুখি করার জন্যই দেশে ফিরিয়ে আনা জরুরি। একইসঙ্গে বিষয়টি পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কাগজপত্র সম্পর্কে হাইকমিশনের কাছে অনুরোধ জানানো হয়। রয়টার্সের বরাত দিয়ে গতকাল সকালে প্রধানমন্ত্রীর জলবায়ু সম্মেলনের সফর সংক্রান্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীকে প্রশ্ন করেন দুই সাংবাদিক। ম্যাট্রিক্স চেম্বার্স সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রথমেই ওই আইনজীবী প্রতিষ্ঠানকে তাদের মক্কেল সম্পর্কে জানতে হবে।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের নৈতিক অবস্থানের সমালোচনা করে বলেন, যে ব্যক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এবং যার বিরুদ্ধে অসংখ্য গুম, বিচারবহির্ভূত হত্যা ও দেড় হাজারের বেশি মানুষ হত্যার অভিযোগ রয়েছে, তার হয়ে কাজ করা আইনজীবীদের নৈতিক সীমারেখা মেনে চলা উচিত। তিনি যুক্তরাজ্যে বসবাসকারী ব্যক্তিদের ক্ষেত্রে নিরাপত্তা ও জননিরাপত্তার স্বার্থে ‘ডেপ্রিভেশন অব সিটিজেনশিপ অর্ডারস’ আইনের প্রসঙ্গ টেনে বলেন, যুক্তরাজ্যের আইনজীবীদেরও বিষয়টি গভীরভাবে বিবেচনা করা উচিত। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে বিচার হয়েছে এবং একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ার পাশাপাশি আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের ২০২৫ সালের ডেপ্রিভেশন অব সিটিজেনশিপ অর্ডারস আইনের উল্লেখ করে তিনি বলেন, দেশটির সরকার কোনো ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি মনে করলে তাকে অভিবাসন-সংক্রান্ত সুবিধা দেয়া বা যুক্তরাজ্যে পুনরায় প্রবেশের সুযোগ না দেয়ার।

ব্রিটিশ পার্লামেন্টের গুটি কয়েক এমপির অবস্থান নিয়েও প্রতিমন্ত্রী বিরক্তি প্রকাশ করেছেন। তিনি জানান, পার্লামেন্টের ৬৫০ সদস্যের মধ্যে মাত্র ছয়জন হাসিনার পক্ষে কথা বলেছেন, যা তাদের নৈতিক অবস্থানের বড় অভাবকে নির্দেশ করে। বেশিরভাগ ব্রিটিশ এমপি বাংলাদেশের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নৈতিক অবস্থান নিয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে, কোনোভাবেই শেখ হাসিনাকে বাণিজ্যিক ভ্রমণকারী হিসেবে দেখার সুযোগ নেই, বরং তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হবে। শুধু অর্থ উপার্জনের সুযোগ হিসেবে এমন একজন মক্কেলকে গ্রহণ না করে তাদের নিজেদের নৈতিক বিচারবোধ প্রয়োগ করা উচিত।

এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? রিজভী আহমেদ এই আবেদনকে চরম ‘লজ্জাজনক’ অভিহিত করে বলেন, আইন ও আদালত নিজস্ব গতিতে চলছে, কারও ন্যূনতম লজ্জা থাকলে এমন কাজ করতে পারে না। সামগ্রিকভাবে সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার অবস্থানে অটল রয়েছে এবং যেকোনো আইনি প্রক্রিয়ার চেয়ে রাষ্ট্রিক প্রয়োজনে প্রত্যর্পণ চুক্তির ওপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:13:46 am, Tuesday, 10 November 2026