5:23 pm, Monday, 9 November 2026

নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদন করলেন শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন করেছেন। সোমবার দিল্লির বাংলাদেশ দূতাবাসে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানো শেখ হাসিনার এই আবেদনকে ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনায় দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে যখন বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে তার দীর্ঘ শাসনামলের অবসানের দুই বছরেরও বেশি সময় পর তিনি এ পদক্ষেপ নিলেন। ঢাকায় সরকার দুই বছরেরও বেশি সময়ের অস্থিরতার পর যখন স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন তার দেশে ফেরা রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করতে পারে।

শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লির বাংলাদেশ দূতাবাসে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও পরিচয়পত্র বাতিলের যে খবর দিয়েছে, তার প্রেক্ষিতে নতুন নথিপত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তার বাংলাদেশি জাতীয়তা এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াধীন করার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে দিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের মুখপাত্রদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, একাধিক মেয়াদে ২০ বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করার কারণে এখনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে শেখ হাসিনার সমর্থন রয়েছে।

এর আগে শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছিলেন যে, আদালতে আত্মসমর্পণের উদ্দেশ্যেই তিনি দেশে ফিরতে চান। তার সহযোগীরা জানিয়েছেন, আইনি ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তার প্রত্যাবর্তনের সঠিক তারিখ ঘোষণা করা হবে। এর আগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ আদালত প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়, যদিও নির্বাসনে থাকা হাসিনা এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন। ২০ বছর রাষ্ট্রক্ষমতায় থাকায় তার দল ও সমর্থকদের একাংশের মধ্যে এখনো সমর্থন রয়েছে। হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নেওয়ায় নয়াদিল্লি ও ঢাকার মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল, তার প্রত্যাবর্তনের পরিকল্পনা সেই সমীকরণকে পুনরায় জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। হাসিনার দলের অনেক কর্মী বর্তমানে কারাবন্দি আছেন অথবা ভারত বা অন্য কোথাও স্ব-আরোপিত নির্বাসনে রয়েছেন। অন্যদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের সম্পর্ক উন্নত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:23:09 am, Monday, 9 November 2026