9:57 pm, Tuesday, 10 November 2026

জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে: রিজভী

তুরস্কের আনতালিয়ায় আয়োজিত জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন (কপ-৩১) থেকে বাংলাদেশ ক্ষয়ক্ষতি মোকাবিলায় তার ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আমাদের এই সুন্দর পৃথিবীকে বাঁচাতে হবে। এই ভয়ঙ্কর গ্লোবাল হিটিং থেকে বাঁচিয়ে গোটা পৃথিবীকে যেন বাসযোগ্য করে গড়ে তুলতে পারি, আমাদের আগের যে ক্লাইমেট ছিল স্বাভাবিকতার মধ্যে যেন ফিরে আনতে পারি এবং জলবায়ু পরিবর্তনের যে নির্দেশন গুলো আমরা দেখছি সেখান থেকে আমাদের পূর্বের অবস্থায়, স্বাভাবিক অবস্থায়। সে অবদানের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ন্যায্য হিস্যাটা বুঝে পাব এই সম্মেলনে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে রওনা দেয়। বিমানবন্দরে প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী তার এই প্রত্যাশার কথা তুলে ধরেন। এরকম একটা পরিস্থিতিতে তারেক রহমানের এই কনফারেন্সে যোগ দেওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা।

বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক এই আয়োজনের কথা স্মরণ করে তিনি বলেন, কার্বন ডাই-অক্সাইডের নির্গমন কমাতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি পরিবেশ বিশেষজ্ঞরা একত্রিত হচ্ছেন। এমন সংকটময় ও তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ অত্যন্ত সময়োপযোগী। মানবজাতি আজ বিপন্ন পরিবেশগত পরিস্থিতির মুখোমুখি উল্লেখ করে রিজভী আরও বলেন, কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনতে বিশ্বনেতা ও পরিবেশ বিশেষজ্ঞদের আলোচনা থেকে একটি কার্যকর সমাধান বেরিয়ে আসবে। তিনি বলেন, বিশ্ব উষ্ণায়ন এর কারণেই পৃথিবীতে আজ ভয়ঙ্কর গরম পড়েছে। এই কনফারেন্সের মাধ্যমে পৃথিবীতে কার্বন-ডাই-অক্সাইডের যে প্রভাব সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় এ নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ কথা বলবেন এবং বিভিন্ন এক্সপার্ট যারা যাচ্ছেন তারাও কথা বলবেন এবং তার মধ্যে দিয়ে একটা সমাধান বেরিয়ে আসবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাধারণ মানুষের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করে বিএনপি নেতা রিজভী বলেন, পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, দেশজুড়ে খাল খনন ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো দলের নির্বাচনী ইশতেহারেও সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছিল।

বৈশ্বিক পরিবেশ দূষণে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে দেশ শীর্ষ ঝুঁকিতে রয়েছে। রিজভী উল্লেখ করেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে উদ্ভূত চরম আবহাওয়া সমগ্র মানবজাতিকে এক সংকটময় পরিস্থিতিতে ফেলে দিয়েছে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, বিশ্বনেতাদের যৌথ আলোচনা ও বাংলাদেশের সরকারের আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ এবার আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে নিজস্ব অধিকার আদায় করে নিতে পারবে। একটি দেশের আন্তরিক যে প্রচেষ্টা সেটি বাংলাদেশ সরকার প্রধান তারেক রহমান দেখিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:58:21 am, Tuesday, 10 November 2026