9:57 pm, Tuesday, 10 November 2026

ব্যাটিং ব্যর্থতায় টেস্ট সিরিজ হারল বাংলাদেশ: শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যর্থতার দায় স্বীকার করে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, প্রস্তুতির ঘাটতি না থাকলেও প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের কারণেই ম্যাচ ও সিরিজ হাতছাড়া হয়েছে। তাওহিদ হৃদয় ছাড়া অন্য ব্যাটারদের ব্যর্থতাই এই ফলাফলের মূল কারণ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টটি ড্র হলেও রোস্টন চেজের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়। এর আগে মিরপুরে প্রথম টেস্টে বাংলাদেশ ৮ উইকেটে পরাজিত হয়েছিল। ‘আমরা যেভাবে নিজেদের প্রস্তুত করেছিলাম, তাতে এই টেস্ট ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। হৃদয় ছাড়া আর কেউ তেমন অবদান রাখতে পারেনি। আমার মনে হয়, এটাই আমাদের ম্যাচ হারানোর কারণ। প্রথম ম্যাচে ভালো করতে পারেনি, কিন্তু এরপর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।

সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বাংলাদেশ শেষ দিনে ৪ উইকেটে ১৮৪ রান তুলে দ্বিতীয় ইনিংস শেষ করে। রান তাড়ায় শুরুতেই ওপেনার তানজিদ হাসান ও অধিনায়ক শান্তর দ্রুত বিদায়ে দল চাপে পড়ে। তবে তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহীমের ১৩৫ রানের জুটি ম্যাচ বাঁচানোর সম্ভাবনা তৈরি করে। শেষ সেশনে দুজন ব্যাটার পরপর প্যাভিলিয়নে ফিরে গেলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা আগেই খেলা স্থগিত হয় এবং দুই দলের সম্মতিতে ড্র ঘোষিত হয়।

সিরিজের এই পারফরম্যান্সকে চরম হতাশাজনক আখ্যা দিয়ে শান্ত বলেন, গত কয়েক বছর ইতিবাচক ক্রিকেট খেললেও এই সিরিজে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এমনকি ফিল্ডিংয়েও দলের মধ্যে কাঙ্ক্ষিত উদ্যম ছিল না বলে তিনি স্বীকার করেন। তবে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে যখন বিপর্যয়ে পড়েছিল, তখন অষ্টম উইকেটে তাইজুল ইসলাম ও নবম উইকেটে তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে অসাধারণ লড়াই চালান হৃদয়। সিরিজ হারকে হতাশাজনক উল্লেখ করে শান্ত বলেন, ‘পুরো সিরিজই আমাদের জন্য খুব হতাশার।

তাওহিদ হৃদয় অপরাজিত ২৪২ রানের মহাকাব্যিক ইনিংস খেলে দলকে ৩৮৬ রানের পুঁজি এনে দেন এবং ৩০ রানের লিড নিতে সহায়তা করেন। দ্বিতীয় ইনিংসেও তিনি ৮২ রান করেন। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগৃহীত ৩২৪ রান এখন এক টেস্টে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ড। তিনি ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল হকের গড়া ২৮১ রানের (প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ১০৫) রেকর্ড ভেঙে দেন। হৃদয়ের ঘুরে দাঁড়ানোর প্রশংসা করে শান্ত জানান, সাদা বলের পাশাপাশি লাল বলের ক্রিকেটেও পাঁচ বা ছয় নম্বর পজিশনে এমন একজন ম্যাচ শেষ করে আসার মতো ব্যাটারকেই তারা খুঁজছিলেন। আমরা সবাই জানি, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে সে কতটা ভালো। পাঁচ ও ছয় নম্বরে ব্যাটিং করে এ ধরনের ফিনিশিং দিতে পারে, এমন একজন খেলোয়াড়ের খোঁজ আমরা করছিলাম।

তবে বাংলাদেশের বোলাররা এই সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হন। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করলে স্বাগতিকদের সামনে বিশাল লক্ষ্য দাঁড়ায়। ব্যক্তিগত দিক থেকে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করে ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন মুশফিকুর রহীম। ওয়েস্ট ইন্ডিজের হয়ে পুরো সিরিজে অসাধারণ বোলিং করে এক ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ১৬ উইকেট নেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান, যার ফলে তিনি সিরিজ সেরা নির্বাচিত হন। অন্যদিকে মহাকাব্যিক ডাবল সেঞ্চুরির সৌজন্যে সিলেট টেস্টে ম্যাচসেরার পুরস্কার জেতেন তাওহিদ হৃদয়। একবার পাঁচ উইকেটসহ মোট ১৬ উইকেট নেয়া এই বাঁহাতি স্পিনারের হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:23:36 am, Tuesday, 10 November 2026