9:54 pm, Monday, 9 November 2026

কাতারে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে শনিবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সকালে দূতাবাস প্রাঙ্গণে সমবেত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একইসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আত্মোৎসর্গকারী সকলের মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব ও ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সকল শহীদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-সহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

দূতাবাসের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমেদ এবং মোহাম্মদ মাশহুদুল কবির এদিন যথাক্রমে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান। এছাড়া দিবসটির প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসের দূতালয় প্রধান বারিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক ড. হাসান মাহমুদ। তিনি ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহি-জনতার ঐক্যের গুরুত্ব এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় এর তাৎপর্য নিয়ে আলোকপাত করেন। এ মনোজ্ঞ অনুষ্ঠানে কাতারে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, পেশাজীবী, শিক্ষাবিদ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোল্লা, জুলাই যোদ্ধা জিহাদ নুর চৌধুরী, কাতার বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু সাইদ, সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ খোকন, একেএম আমিনুল হক, শাহজাহান সাজু, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, শফিকুল ইসলাম, ইসমাইল মনসুর এবং বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ হোসেন আহমেদ। বক্তারা জাতীয় ঐক্য ও দেশ গঠনে প্রবাসীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান বলেন, সিপাহি-জনতার ঐক্যবদ্ধ চেতনা সেই সময়ে জাতিকে সংকট থেকে উত্তরণের পথ দেখিয়েছিল। তিনি প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখার আহ্বান জানান। পাশাপাশি কাতারের আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রবাসীদের বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার অনুরোধ করেন তিনি। সবশেষে সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয় এবং অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:04:06 am, Monday, 9 November 2026