9:57 pm, Tuesday, 10 November 2026

বছরের প্রথম ১০ মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল

কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো তৈরির বৈশ্বিক প্রতিযোগিতায় চীনের উচ্চ প্রযুক্তি পণ্যের রপ্তানি বহুগুণ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে এই পণ্যের ব্যাপক চাহিদা দেশটির অভ্যন্তরীণ মন্দার ধাক্কা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বজুড়ে রপ্তানিতে শীর্ষে থাকা চীনের চলতি বছরের প্রথম ১০ মাসে মোট বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশি মুদ্রায় এই উদ্বৃত্তের পরিমাণ প্রায় ১ কোটি ২৩ লাখ ৯৮ হাজার কোটি টাকা। এর ফলে দেশটির অভ্যন্তরীণ চাহিদার ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হয়েছে।

চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, মার্কিন ডলারের হিসাবে চলতি বছরের অক্টোবরে চীনের রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে ৩৫.২ শতাংশ বেড়েছে। যদিও সেপ্টেম্বরে রপ্তানি বৃদ্ধির এই হার ছিল ৩৬.৩ শতাংশ এবং অর্থনীতিবিদরা এবার ৩৩.৫ শতাংশ প্রবৃদ্ধির আগাম পূর্বাভাস দিয়েছিলেন। সব মিলিয়ে বছরের প্রথম দশ মাসেই দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১.০৪ ট্রিলিয়ন ডলার বা ১ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৯২০ কোটি টাকায়। এর মাধ্যমে পর পর দুই বছর এই বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলারের ল্যান্ডমার্ক পার করল চীন, যা আগের বছর ২০২৫ সালের হিসাবের চেয়েও এক মাস আগে অর্জিত হয়েছে। ২০২৫ সালের তুলনায় এবার এক মাস আগেই এই মাইলফলক স্পর্শ করেছে চীন। বর্তমানে দেশটির রপ্তানির পরিমান তাদের আমদানির তুলনায় অনেক বেশি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তীব্র বাণিজ্য যুদ্ধের মাঝেও আন্তর্জাতিক বাজারে চীন নিজেদের অনমনীয় ও শক্তিশালী বাণিজ্যিক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, দেশটির এই বিশাল অর্থনৈতিক ও বাণিজ্যিক উদ্বৃত্ত প্রধান প্রধান বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর সঙ্গে সম্পর্কের ওপর এর প্রভাব পড়তে পারে। ইতোমধ্যেই ইউরোপীয় নেতারা চীনের তৈরি হাইব্রিড গাড়ি রপ্তানির লাগাম টানতে একটি চুক্তিতে পৌঁছেছেন এবং চীনের ওপর নতুন করে বাণিজ্য বিধিনিষেধ আরোপের দাবি তুলেছেন।

অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ আরো দুই মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে বেইজিং, যা ১০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। আগামী সপ্তাহে দক্ষিণ চীনের প্রযুক্তি কেন্দ্র শেনজেনে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার (এপেক) শীর্ষ সম্মেলন বসতে যাচ্ছে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ বছর তৃতীয়বারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে মুখোমুখি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:59:06 am, Tuesday, 10 November 2026