9:57 pm, Tuesday, 10 November 2026

শাহজালালে এক ঘণ্টায় হারানো ব্যাগ উদ্ধার ও ১৮ জনকে দণ্ড

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রায় এক ঘণ্টা ধরে নিবিড়ভাবে বিশ্লেষণ করে এক যাত্রীর হারানো ব্যাগ উদ্ধার করা হয়েছে। পরে ব্যাগটি তাঁর প্রকৃত মালিকের কাছে সোপর্দ করা হয়। একই সাথে বিমানবন্দরে নানামুখী ভোগান্তিতে পড়া একাধিক যাত্রীকে সহায়তার পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় ১৮ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান।

ফেসবুক পোস্টে ম্যাজিস্ট্রেট জানান, বিমানবন্দরে আসা সাধারণ মানুষের ছোট-বড় নানা জটিলতা নিরসনে প্রতিদিন কাজ করার সুযোগ হয়। শনিবার অনলাইনে চেক-ইন সম্পন্ন করার পরও ফ্লাইটে উঠতে সমস্যায় পড়া এক প্রবাসী যাত্রীকে বিমান ধরতে সহায়তা করা হয়েছে। ওই ঘটনায় বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত দল, সংশ্লিষ্ট এয়ারলাইনস এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ যৌথভাবে সহযোগিতা প্রদান করে। এ ছাড়া অন্য এক প্রবাসী যাত্রী হয়রানির শিকার হলে তাঁর উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার বিষয় টি নিশ্চিত করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপে এক প্রবাসী যাত্রীর পকেট থেকে পড়ে যাওয়া স্বর্ণ চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে একজন নেশাগ্রস্ত গণউপদ্রবকারীকে কারাদণ্ড দেওয়া হয়। একই দিনে অপরাধের গুরুত্ব বিবেচনায় মোট ১৮ জন ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বিভিন্ন দণ্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট নওশাদ খান উল্লেখ করেন, এসব ইতিবাচক উদ্যোগ শুধু তাঁর একক প্রচেষ্টায় নয়, বরং বিমানবন্দরের অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুরো দলের যৌথ সেবামূলক কাজের ফল। তবে অনেক সময় নেতিবাচক খবরের অন্তরালে এসব ভালো কাজ আড়ালেই থেকে যায়। তিনি মনে করেন, আইনি ব্যবস্থা ও সহায়তামূলক এই পদক্ষেপগুলোর ফলে যাত্রী সাধারণ সরাসরি উপকৃত হবেন।

নিজের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয় বলা হয়, আন্তরিক সদিচ্ছা থাকলে যেকোনো জটিল সমস্যার সহজ সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব। মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে সাহায্য করতে পারা অত্যন্ত তৃপ্তিদায়ক। সমস্যার সুরাহা হওয়ার পর ভুক্তভোগী মানুষের চোখে যে কৃতজ্ঞতার ছাপ দেখা যায়, সেটাই তাঁদের প্রতিদিনের কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। পোস্টের শেষভাগে তিনি বিমানবন্দরে সেবামূলক কাজে নিয়োজিত সব কর্মীকে ধন্যবাদ জানিয়ে দেশবাসীর কল্যাণ প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 06:26:33 am, Tuesday, 10 November 2026