খারাপ ফর্মেও টেস্ট ব্যাটিংয়ের শীর্ষে বাবর আজম
টেস্টে দীর্ঘ চার বছর সেঞ্চুরি নেই বাবর আজমের। দীর্ঘ এই অফ ফর্মে থাকলেও চলতি বছরে তার ব্যাটিংয়ের ধারাবাহিকতা অন্য ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ। ২০২৬ সালে এখন পর্যন্ত খেলা ১১ ইনিংসে কোনো সেঞ্চুরি না পেলেও পাঁচবার ৫০ রানের কোটা পার করেছেন তিনি। এর মধ্যে সর্বোচ্চ ইনিংসটি ৮৮ রানের। সব মিলিয়ে তার মোট সংগ্রহ ৪৫৫ রান এবং গড় ৫০.৫৫, যা চলতি বছর কমপক্ষে দশ ইনিংস খেলা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। টেস্টে তার সবশেষ সেঞ্চুরিটার বয়সও ৪ বছর হতে চলল। তবে এই অফ ফর্মেও চলতি বছর যেমন ব্যাটিং করছেন তাতেও তার ধারেকাছে নেই কেউ। দারুণ ফর্মে থেকেও তাকে ছুঁতে পারছেন না কোনো ব্যাটারই। তবে ১১ ইনিংসে ব্যাট করে ৫০ ছুঁয়েছেন ৫ বার। নিদেনপক্ষে ১০ ইনিংসে ব্যাট করেছেন, এমন ব্যাটারদের মধ্যে ২০২৬ সালে এখন পর্যন্ত সর্বোচ্চ গড় তার।
তালিকায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হ্যারি ব্রুক ১২ ইনিংসে ৫৫৮ রান নিয়ে ৪৬.৫ গড়ে দ্বিতীয় স্থানে আছেন।
তৃতীয় অবস্থানে থাকা মুশফিকুর রহিমের গড় ৪৪.১৬; ১৩ ইনিংসে তিনি করেছেন ৫৩০ রান। সেঞ্চুরির আক্ষেপ থাকলেও বাবর অন্তত দুইবার শতকের খুব কাছে পৌঁছেছিলেন। সবশেষ ম্যাচেও ফিফটি পেয়েছেন তিনি। সামগ্রিক এই পারফরম্যান্স জানান দিচ্ছে, টেস্ট ফরম্যাটে পুরোনো ছন্দ ফিরে পাওয়ার খুব কাছাকাছি আছেন পাকিস্তানের এই ব্যাটার। ৫ ফিফটি করেছেন, সেঞ্চুরির কাছাকাছি গেছেন অন্তত ২ বার।

























