3:34 pm, Saturday, 31 October 2026

২৮ পয়েন্টের ব্যবধানে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ী হ্যারি কেইনের জয়ের চূড়ান্ত ভোটের হিসাব প্রকাশ করেছে আয়োজক ফ্রান্স ফুটবল। প্রকাশিত তথ্য অনুযায়ী, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে কিলিয়ান এমবাপেকে মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। ফুটবল ইতিহাসের বর্তমান নিয়ম অনুযায়ী এটিই সবচেয়ে কম পয়েন্টের ব্যবধানে জয়ের রেকর্ড। কেইন কিলিয়ান এমবাপেকে হারিয়েছেন মাত্র ২৮ পয়েন্টে। সেখানেই দেখা গেল ইতিহাস গড়ে ফেলেছেন কেইন।

বাছাইকৃত ১০০ জন বিচারকের ভোটে কেইন ৪০টি প্রথম স্থানের ভোট পেয়ে মোট ১ হাজার ৫৫ পয়েন্ট সংগ্রহ করেছেন। ২০০১ সালের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতলেন। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ফ্রান্স অধিনায়ক এমবাপে ২৩টি প্রথম স্থানের ভোটসহ মোট ১ হাজার ২৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

ব্যালন ডি’অর ইতিহাসে এর আগে সর্বনিম্ন ব্যবধান ছিল ৪১ পয়েন্টের। ২০২৪ সালে রদ্রি সেই ব্যবধানে ভিনিসিয়ুস জুনিয়রকে হারিয়েছিলেন। এবার কেইন সেই রেকর্ডও ভেঙে দিলেন। গত বছরের ব্যালন ডি’অর ফলাফলের সাথে এ বছরের ব্যবধানের বিশাল পার্থক্য পরিলক্ষিত হয়েছে। উল্লেখ্য, গত বছর উসমান দেমবেলে ১ হাজার ৩৮০ পয়েন্ট নিয়ে জয়ী হয়েছিলেন এবং দ্বিতীয় হওয়া লামিন ইয়ামালের চেয়ে ৩২১ পয়েন্টে এগিয়ে ছিলেন। এর আগে সবচেয়ে কম ব্যবধান ছিল ৪১ পয়েন্ট। ২০২৪ সালে তখন ম্যানচেস্টার সিটির রদ্রি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে ৪১ পয়েন্টে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন।

এ বছরের ভোটে তৃতীয় স্থান অধিকার করেছেন বার্সেলোনার লামিন ইয়ামাল, যিনি স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা সত্ত্বেও ৮৮১ পয়েন্ট পেয়েছেন। তিনি বিজয়ী কেইনের চেয়ে ১৭৪ পয়েন্ট পিছিয়ে ছিলেন। সাধারণত ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের সাংবাদিকরা পুরুষ বিভাগের ব্যালন ডি’অরের জন্য ভোট প্রদান করেন। এছাড়া নারী বিভাগের ক্ষেত্রে সেরা ৫০টি দেশের সাংবাদিকরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। ফিফা র‍্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগের শীর্ষ ১০০ দেশ থেকে একজন করে সাংবাদিক ভোট দেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:20:00 am, Saturday, 31 October 2026