3:33 pm, Saturday, 31 October 2026

শিবগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট সাকিল উদ্দিনের গণসংযোগ, হিন্দু-মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মোঃ হৃদয় হাসান, বিশেষ প্রতিনিধি:

মোঃ হৃদয় হাসান, বিশেষ প্রতিনিধি: আসন্ন শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ সাকিল উদ্দিন কিচক ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় তিনি কিচক ইউনিয়নের ধারিয়া বাজারে গণসংযোগ করেন। পরে একই ইউনিয়নের বেলায় কালিতলা মাঠে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
‎
‎আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ সাকিল উদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তির সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
‎
‎ধারিয়া বাজারে গণসংযোগের সময় তিনি স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। পরে বেলায় কালিতলা মাঠে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক সহাবস্থানের পরিবেশ বজায় রাখার গুরুত্ব প্রতিফলিত হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যাশাও এ গণসংযোগের মধ্য দিয়ে তুলে ধরা হয়।
‎
‎গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিচক ইউনিয়ন আমির মাওলানা মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সাবেক আমির ও নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আশরাফ আলী মুন্সী, ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক মাওলানা মোহাম্মদ ছাইদুর রহমান, ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউনিয়ন ওলামাবিষয়ক সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিচক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সবুজ আলী মন্ডল, ইউনিয়ন সেক্রেটারি মোঃ হৃদয় হাসানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
‎
‎গণসংযোগ কর্মসূচি শেষে আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ সাকিল উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিচক ইউনিয়ন ভাকুন্দাহার গ্রামের ইউনিট সভাপতি মরহুম মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা ও সান্ত্বনা জানান।
‎
‎আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিচক ইউনিয়নের ধারিয়া বাজার ও বেলায় কালিতলা মাঠে এ গণসংযোগের মধ্য দিয়ে স্থানীয় মানুষের সঙ্গে প্রার্থীর সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : 03:20:31 am, Saturday, 31 October 2026