2:31 pm, Friday, 30 October 2026

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মোটরসাইকেল উদ্ধার, জিজ্ঞাসাবাধে পিবিআই

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি খুঁজে পাওয়া যায়। পিবিআই প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানান, ঘটনাস্থলের খুব কাছেই মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় ছিল। উদ্ধার করা মোটরসাইকেলটি আসলেই তাহসিফের কি না, তা বর্তমানে যাচাই-বাছাই করছেন সংস্থাটির সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দীপ নামে পরিচিত এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে তুরাগ নদে তার ভাসমান দেহাবশেষ পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সংস্থাটি।

মোস্তফা কামাল জানান, দীপকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেই তথ্যের বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না। সংগৃহীত সব তথ্য ও দীপের বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 06:59:19 am, Friday, 30 October 2026