11:06 am, Thursday, 29 October 2026

গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড সংগ্রহ করলেন হামজা চৌধুরী

ফিলিস্তিনের গাজায় অসহায় শিশুদের জরুরি চিকিৎসার জন্য ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক পোস্টে তিনি এই মানবিক উদ্যোগের সাফল্যের কথা জানিয়েছেন। সংগৃহীত এই অর্থ মূলত গুরুতর অসুস্থ শিশুদের গাজা থেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে ব্যয় করা হবে।

এই মহৎ কাজে যারা আর্থিক সহযোগিতা ও অংশগ্রহণ করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামজা। বিশেষ করে নুজুম স্পোর্টসকে তিনি আলাদাভাবে ধন্যবাদ দিয়েছেন, যারা দীর্ঘসময় ধরে এই আয়োজনটি বাস্তবায়নে কাজ করেছে। সংগৃহীত সব অর্থ ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি সংস্থার কাছে হস্তান্তর করা হবে, যারা গাজায় শিশুদের জন্য ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে সক্রিয় রয়েছে।

তবে হামজার মতে, গাজার শিশুদের বর্তমান চরম দুর্ভোগের তুলনায় এই সহায়তা অত্যন্ত সামান্য। তিনি মনে করেন, মানবিক বিপর্যয়ের এই দিনে তাদের জন্য আরও অনেক কিছু করার বাকি আছে। ফিলিস্তিনিদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে তিনি তাদের জন্য শক্তি, ধৈর্য এবং স্থায়ী শান্তি কামনা করেছেন। তার বিশ্বাস, যেকোনো ছোট উদ্যোগও মানুষের জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:53:22 am, Thursday, 29 October 2026