12:01 pm, Thursday, 29 October 2026

এশিয়া কাপ আরচারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ নারী দল

ইরাকের সুলাইমানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশ। কম্পাউন্ড নারী দলের এই জয়ে বড় অবদান রেখেছেন তিন আরচার বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্ণা বিশ্বাস। বুধবার অনুষ্ঠিত ফাইনালে তারা কাজাখস্তানকে ২৩০–২২০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেছেন।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ প্রতিপক্ষের ওপর আধিপত্য বজায় রাখে। প্রথম রাউন্ডে বাংলাদেশ ৫৭ পয়েন্ট এবং কাজাখস্তান ৫৫ পয়েন্ট সংগ্রহ করে। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ আরও নিখুঁত লক্ষ্যভেদ করে ৫৭ পয়েন্ট অর্জন করে, যেখানে কাজাখস্তানের স্কোর ছিল ৫২। তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ৫৮ এবং কাজাখস্তান ৫৬ পয়েন্ট সংগ্রহ করে। শেষ রাউন্ডেও নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের আরচাররা ৫৮ পয়েন্ট তুলে নেন, বিপরীতে কাজাখস্তান পায় ৫৭ পয়েন্ট। চার রাউন্ড শেষে মোট ২৩০ পয়েন্ট নিয়ে ১০ পয়েন্টের ব্যবধানে দাপুটে জয় নিশ্চিত করে পোডিয়ামের শীর্ষে নিজেদের নাম লেখাল বাংলাদেশ। চারটি এন্ডেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থেকে নিশ্চিত করেন সোনা জয়।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:57:51 am, Thursday, 29 October 2026