2:32 pm, Friday, 30 October 2026

হ্যাটট্রিকে ১০০০ গোলের আরও কাছে রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোর লক্ষ্য এখন ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করা। সেই লক্ষ্য পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। বৃহস্পতিবার সৌদি প্রো লিগের ম্যাচে আল খুলুদের বিপক্ষে আল নাসরের জয়ে তিনি করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। এই তিন গোল মিলিয়ে তার ক্যারিয়ারের মোট গোল দাঁড়িয়েছে ৯৮৫টি। মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ১৫টি গোল। আল খুলুদের বিপক্ষে আল নাসর ম্যাচটি জিতেছে ৫-৩ ব্যবধানে। ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে থাকা ১ হাজার গোলের মাইলফলকটাকে এখন মনে হচ্ছে একেবারে নাগালের মধ্যে।

ম্যাচটি যখন ২-২ সমতায় ছিল, ঠিক তখনই রোনালদো জ্বলে ওঠেন। ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে তিনি হ্যাটট্রিক সম্পন্ন করেন। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে করা এই গোলগুলো দলকে জয়ের পথে নিয়ে যায়। ম্যাচের শুরুতে আল খুলুদ এগিয়ে গিয়েছিল ফরাসি ফরোয়ার্ড জুলিয়ান ডমিঙ্গেজের গোলে। এরপর আল নাসরের হয়ে আঞ্জেলো গ্যাব্রিয়েল সমতা ফেরান এবং প্রথমার্ধেই সাদিও মানে দলকে লিড এনে দেন। বিরতির ঠিক আগে অবশ্য আল খুলুদের আঁতোয়ান এসোম্বা ম্যাচে সমতা ফিরিয়েছিলেন। ম্যাচ যখন ২-২ সমতায় ছিল, তখন তিনি দলকে এগিয়ে নেন। অর্থাৎ হ্যাটট্রিক পূর্ণ করতে সময় লেগেছে মাত্র ১৫ মিনিট।

দ্বিতীয়ার্ধে রোনালদো রিয়াল মাদ্রিদে কাটানো সময়ের মতো দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। আল নাসরের হয়ে এটি তার সপ্তম হ্যাটট্রিক। এই ম্যাচে জোয়াও ফেলিক্সের ভূমিকা ছিল প্রশংসনীয়, যিনি আল নাসরের চারটি গোলে সহায়তা করেছেন। বর্তমানে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রোনালদো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে ৪৯ গোলে এগিয়ে আছেন। মেসি এখন পর্যন্ত মোট ৯৩৬টি গোল করেছেন।

সব মিলিয়ে নিজের ফুটবল ক্যারিয়ারে রোনালদো এখন পর্যন্ত ৬৭টি হ্যাটট্রিক করেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগাল জাতীয় দলের হয়ে ১০টি এবং আল নাসরের হয়ে সাতটি হ্যাটট্রিক রয়েছে তার। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের জার্সি গায়ে তিনি তিনটি করে হ্যাটট্রিক করেছিলেন। এই জয়ে আল নাসর সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে আল কাদসিয়া, তবে তারা আল নাসরের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:40:21 am, Friday, 30 October 2026