3:33 pm, Saturday, 31 October 2026

ইরানে যৌথ হামলার জন্য ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন নেতানিয়াহু

ইরানে নতুন করে সামরিক অভিযান পরিচালনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর জোর চাপ সৃষ্টি করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্মিলিত সামরিক হামলা চান তিনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তেহরানের সঙ্গে পুনরায় কূটনৈতিক আলোচনার পথে হাঁটা হবে নাকি ফের সামরিক হামলার পথ বেছে নেওয়া হবে, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেই প্রবল মতবিরোধ দেখা দিয়েছে। প্রশাসনের একটি অংশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষপাতী হলেও অন্য অংশটি সরাসরি সামরিক হামলার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে।

অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে দেশটির টেলিভিশন চ্যানেল ১৫ জানিয়েছে। ইসরাইলি সামরিক কর্মকর্তাদের আশঙ্কার জায়গা হলো, ইরানের সঙ্গে সরাসরি সংঘাত শুরু হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পুনরায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে।

এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইসরাইল তাদের সামরিক পরিকল্পনা ঢেলে সাজাচ্ছে। শুধু ইরান নয়, বরং হিজবুল্লাহর সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির উত্তর সীমান্ত জুড়েও ব্যাপক প্রতিরক্ষা প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 06:47:01 am, Saturday, 31 October 2026