3:33 pm, Saturday, 31 October 2026

ফ্রান্সে বিক্ষোভের আশঙ্কায় ৭০ হাজার পুলিশ মোতায়েন

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জনসেবার নিম্নমান এবং প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সরকারের নেওয়া বিভিন্ন নীতির বিরুদ্ধে ফ্রান্সজুড়ে আবারও বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি চলছে। হ্যালোইন উৎসবের দিন শনিবার এই কর্মসূচি ঘিরে নতুন করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দেশটির প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, সাম্প্রতিক অস্থিরতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার বাড়তি সতর্কতা ও কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

এর আগে দুই সপ্তাহ আগে ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভে সরকারি ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাটে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এবার শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিক সংগঠন এবং পুনরায় সক্রিয় হওয়া ‘ইয়েলো ভেস্ট’ কর্মীরাও রাজপথে নামছেন। মূলত শিক্ষাপ্রতিষ্ঠানের জরাজীর্ণ অবস্থা, শ্রেণিকক্ষে অতিরিক্ত চাপ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে শিক্ষার্থীরা আন্দোলনে শামিল হয়েছে। সেই সঙ্গে সাধারণ জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিটিও জোরালো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 06:21:23 am, Saturday, 31 October 2026