কালিয়াকৈরে কাজে ফেরার এক ঘণ্টা পরই ফের আন্দোলনে শ্রমিকরা
গাজীপুরের কালিয়াকৈরে বুধবার সকাল ৮টায় কাজে যোগ দেওয়ার মাত্র এক ঘণ্টা পরই আবারও আন্দোলনে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তারা কাজ বন্ধ রেখে রাজপথে অবস্থান নেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অচল হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। বেলা ১১টা পর্যন্ত কারখানাটি বন্ধ ছিল এবং আন্দোলন অব্যাহত ছিল। গাজীপুরের কালিয়াকৈরে পোশাক তৈরি কারখানায় যোগদানের ১ ঘণ্টা পরই আন্দোলনে ফিরেছেন শ্রমিকরা।
শ্রমিক নেতা সোহেল বলেন, তাদের দাবি ছিল ৩০ হাজার টাকা কিন্তু মজুরি বোর্ড ১৭ হাজার টাকা ঘোষণা করেছে, যা তাদের সঙ্গে তামাশার শামিল। তিনি আরও বলেন, দাবি পূরণ না হওয়ায় তারা বাধ্য হয়ে পুনরায় আন্দোলনে নেমেছেন। কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানান, সকাল ৯টা থেকে শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাত ২টা পর্যন্ত দীর্ঘ বৈঠকের পর মজুরি বোর্ডের এই সিদ্ধান্ত আসে, যা বুধবার সকালে শ্রমিকদের ক্ষুব্ধ করে তোলে। স্থাণীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার রাত ২টা পর্যন্ত দীর্ঘ বৈঠকের পর মজুরি বোর্ডের গৃহীত সিদ্ধান্তের পর বুধবার সকাল ৮ টায় কালিয়াকৈরে শ্রমিকেরা কাজে যোগদান করেন।

























